
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বগুড়ার শেরপুরে নাটকীয় অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর শুভকে শেরপুর থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই হেফাজতে রয়েছেন। তাকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, আরিফুর রহমান শুভ একসময় শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের রাজনীতিতে তার প্রভাবশালী ভূমিকার জন্য তিনি পরিচিত ছিলেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দিন বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে আমাদের দল অভিযান চালায় এবং আরিফুর রহমান শুভকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

For all latest news, follow The Financial Express Google News channel.