Bangla
10 months ago

ঈদের দিনে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে মো. শুভ মিয়া (২০) নামের এক যুবক। শনিবার সকালে উপজেলার চান্দুরা কালিসীমা গ্রামে এ ঘটনা ঘটে। শুভ স্থানীয় বাসিন্দা মধু মিয়ার ছেলে।

শুভর বাবা জানান, সকালে গোসল করতে পুকুরে যায় শুভ, তবে অনেকক্ষণ পরও সে ফিরে না আসায় খোঁজ করতে গিয়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। এরপর স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শুভ সাঁতার জানত, তাই দুর্ঘটনার পেছনে কোনো অদৃশ্য শক্তির হাত থাকতে পারে বলেও সন্দেহ করছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. শুভ্র রায় জানান, হাসপাতালে আনার আগেই শুভ মারা গিয়েছিল। ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়।

শেয়ার করুন