
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার কিছু আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে।
এর আগে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যার ধারাবাহিকতায় আজ শুনানি শুরু হলো। আসামিপক্ষের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং তাকে সহায়তা করছেন ব্যারিস্টার নাজিব মোমেন।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী মহাসচিব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং দলের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

For all latest news, follow The Financial Express Google News channel.