Bangla
9 months ago

ফের ইসরায়লের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের দেশ লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) এক্স-এ দেওয়া পোস্টে তারা এই তথ্য জানায়। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সেগুলো প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত এক সপ্তাহ ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সর্বশেষ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাবাহিনীকে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন