
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে মাসব্যাপী শিল্প মেলার শুরু হয়েছে। বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মেলার উদ্বোধন উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পুনাক এর সহ-সভানেত্রী এনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম।
বক্তারা বিগত দিনে পুনাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, পুনাক একটি একটি নারীবান্ধব সংগঠন । যারা সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে বিগত দিনে কাজ করেছে এখনো তা অব্যাহত আছে। আগামী দিনে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পুনাক কাজ করে যাবে ।
মেলায় দেশীয় পণ্যের ৫২টি স্টল রয়েছে। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন রাইটস থাকছে। ২০ টাকার প্রবেশমুল্য দিয়ে প্রতিদিন মেলায় ঘুরতে পারবে দর্শনার্থীরা। মেলা দুপুর ২টা থেকে রাত দশটা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.