Bangla
10 months ago
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল ও ৯৭ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রোববার উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান চালিয়ে মো. শহীদ শেখের পুত্র সজীব শেখ (২৭) কে এবং অপর অভিযানে উপজেলার পৌরসদরের নওপাড়া এলাকা থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক নামক একজনকে আটক করে পুলিশ। তিনি হামেরদী ইউনিয়নের মাধবপুর এলাকার আয়নাল শেখের ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, রোববার সকালে আমরা ফেনসিডিল ও ইয়াবা উদ্ধারসহ জড়িত ২ জনকে গ্রেফতার করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।

For all latest news, follow The Financial Express Google News channel.