Bangla
10 months ago

ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ‘তেহরান পুড়ে যাবে’: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে অন্তত তিনজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে।

শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তবে তেহরানও আগুনে পুড়বে।’’ ইসরায়েলের সেনাপ্রধানের সঙ্গে এক জরুরি বৈঠকের পর তিনি জানান, ইসরায়েলি নাগরিকদের ওপর আঘাতের জন্য ইরানকে কঠিন মূল্য দিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় খোররামাবাদ, কেরমানশাহ ও তাবরিজ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাবরিজ শহরের আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েল আরও প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিচ্ছে, এবং এই সামরিক অভিযান এখানেই শেষ নয়।

 

শেয়ার করুন