
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েল সমর্থিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
শুক্রবার (৩০ মে) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে হামাসের এক জ্যেষ্ঠ নেতার বরাতে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কোনো সুস্পষ্ট রূপরেখা না থাকায় এটি প্রত্যাখ্যান করেছে হামাস। এছাড়া তাদের মূল দাবিগুলো উপেক্ষিত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত একটি নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েলের সম্মতির কথা জানিয়েছিল হোয়াইট হাউস। ওই চুক্তি অনুযায়ী, গাজায় অন্তত ৬০ দিনের যুদ্ধবিরতির সম্ভাবনা ছিল।
তবে হামাসের এই প্রত্যাখ্যানের ফলে আলোচনার অগ্রগতি অনিশ্চয়তায় পড়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.