
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য বিশ্বজুড়ে আলোচিত ইলন মাস্কের মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি এবার বৈদ্যুতিক ট্রেনও তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
শুধু তাই নয়, টেসলার তৈরি ব্যাটারিচালিত একটি বৈদ্যুতিক ট্রেন এরই মধ্যে জার্মানির বার্লিন শহরে চালু হয়েছে। এটার নাম ‘গিগা ট্রেন’।
বার্লিনে অবস্থিত টেসলার গিগা ফ্যাক্টরির কর্মীদের আনা-নেয়ার জন্য ব্যবহার হচ্ছে ট্রেনটি। এটাকে পরিবেশবান্ধব পরিবহন খাতে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
টেসলার তথ্য মতে, ট্রেনটি গত ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি বার্লিন ও ব্র্যান্ডেনবার্গের মধ্যে চলাচল করছে। টেসলার কর্মচারী ও সাধারণ জনগণ উভয়ই বিনামূল্যে এই ট্রেনে ভ্রমণ করতে পারছেন।
প্রতিবার ৫০০ যাত্রী নিয়ে চলাচল করার সক্ষমতা রয়েছে ট্রেনটির। ব্যাটারিচালিত ইলেকট্রিক ট্রেনটির কারণে সপ্তাহে ৫০ টন কার্বন ডাই–অক্সাইড নির্গমন কম হবে বলে জানানো হয়েছে।
সিমেন্সের মিরিও বি ব্যাটারি-ইলেকট্রিক প্রযুক্তিনির্ভর গিগা ট্রেনটি ডিজেলনির্ভর ট্রেনের বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাবে বলে ধারণা করছে টেসলা। ভবিষ্যতে জার্মানির অন্যান্য শহরেও বৈদ্যুতিক ট্রেন চালু করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
টেসলার প্রজেক্ট ম্যানেজার থেরেসা এগলার জার্মান সংবাদমাধ্যম আরবিবি২৪-কে বলেন, "আমরা বিশেষভাবে খুশি যে টেসলার শাটল ট্রেন এখন ইলেকট্রিক ব্যাটারিচালিত। কারণ এটা আমাদের কোম্পানির মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানি বা শক্তিতে যাওয়াকে ত্বরান্বিত করবে।"

For all latest news, follow The Financial Express Google News channel.