Bangla
2 years ago

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না : নাহিদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়ে দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সকালে সচিবালয়ে প্রবেশ করে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি। 

নাহিদ বলেন, ইন্টারনেট রাইটস মানবাধিকার। এটা লঙ্ঘন করা যাবে না।

এছাড়াও তিনি বলেন, ‘ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি প্রশ্রয় দেব না। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব।’

আজ রোববার (১১ আগস্ট) প্রথম দিন সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।

 

শেয়ার করুন