
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মওলানা ভাসানীকে স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে একজন নয়, একাধিক জাতির পিতা রয়েছেন, যাদের মধ্যে অন্যতম হলেন মওলানা ভাসানী।
তিনি বলেন, যেসব নেতৃবৃন্দ দেশ গঠনে ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে শুধু একজনকেই জাতির পিতা ঘোষণা করা হয়েছে। গত ৫৪ বছর ধরে তাকে পূজার মতো সম্মান দেওয়া হচ্ছে। অথচ মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিবও সৃষ্টি হতেন না।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়িকে ঘিরে নাহিদ ইসলাম বলেন, টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ব (ভৌগোলিক নির্দেশক) পশ্চিমবঙ্গের নামে তুলে নেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। ভারত এই স্বত্ব নিতে পারে না এবং অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে টাঙ্গাইলে ৯ জন শহীদ হয়েছেন। আমরা তাদের আদর্শকে ধারণ করে নতুন, মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও অলিক মৃ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (অব.) মেজর সালাউদ্দিন ও সাইফুল ইসলাম, এবং জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল প্রমুখ।

For all latest news, follow The Financial Express Google News channel.