
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও রোহিঙ্গাসহ ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে। সোমবার (২৩ জুন) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট-৫২ ব্যাটালিয়ন জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশের নাগরিক।
স্থানীয়রা জানায়, ভোরে লাতু সীমান্তের একটি চা বাগানে নারী-শিশুসহ একদল মানুষকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তারা বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবি এসে তাদের আটক করে হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহিঙ্গারা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং রেস্টুরেন্টসহ বিভিন্ন পেশায় কাজ করছিল। বিএসএফ সেখান থেকে তাদের আটক করে লাতু সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
একইভাবে আটক চার বাংলাদেশি নাগরিকও কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন বলে জানায় বিজিবি।
ঘটনার তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

For all latest news, follow The Financial Express Google News channel.