
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার (১৩ জুন) সকালে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। তাদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। কারও কাছে কোনো পরিচয়পত্র না থাকায় পরিচয় যাচাইয়ে কিছুটা সময় লাগবে।
এ ঘটনায় মৌলভীবাজার জেলায় চলতি সময়ে বিএসএফের পুশইনে আটক ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৫২ জনে দাঁড়াল। এর মধ্যে বড়লেখা সীমান্ত দিয়েই ২৬৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন, আটকদের তথ্য যাচাই করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.