পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের নদ-নদীর খসড়া তালিকায় ১,২৯৪ নদীর তথ্য

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে জানা গেছে দেশে মোট ১ হাজার ২৯৪টি নদ-নদী রয়েছে।
এ খসড়া তালিকাটি বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে। তালিকায় নদ-নদীর নাম, বিভাগ, জেলা, উপজেলা, উৎস এবং পতন স্থান, দৈর্ঘ্য এবং স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নদ-নদীর সংখ্যা নির্ধারণের জন্য বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া তালিকা পুনরায় যাচাই করে হালনাগাদ করা হয়েছে। এই হালনাগাদ তালিকা www.mowr.gov.bd, www.bwdb.gov.bd, www.nrcc.gov.bd এবং www.cegisbd.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যদি এ খসড়া তালিকায় কোনো সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকে, তবে সংশ্লিষ্ট তথ্য এবং মতামত আগামী ৭ এপ্রিলের মধ্যে bdrivers2023@gmail.com বা dplanning1@gmail.com ই-মেইল ঠিকানায় অথবা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) পাঠাতে অনুরোধ করা হলো।

For all latest news, follow The Financial Express Google News channel.