
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি।
তিনি জানান, ১০ তলা ভবনটির ৬ষ্ঠ তলায় আগুন লাগে। সড়কে যানবাহনের চাপ কম থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মাত্র ছয় মিনিটের ব্যবধানে, সকাল ৭টা ১ মিনিটে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং ১৭ মিনিটের মধ্যে, অর্থাৎ সকাল ৭টা ১৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনার পেছনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

For all latest news, follow The Financial Express Google News channel.