সাবেক হাইকমিশনার ও স্বামীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তদন্ত

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে।
আজ সোমবার (১৬ জুন) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযুক্তরা একে অপরের সঙ্গে যোগসাজশে এ অর্থ পাচারের ঘটনা ঘটিয়েছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ মোট ১২টি নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (যেমন: ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক) থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.