
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশে আবারও চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
আজ সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায় এবং দুপুর দেড়টার দিকে আবারও চালু হয়।
ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও চালু হয়নি।
রোববার ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানি ঘটে, যার ফলে মোবাইল অপরেটররা ফোরজি সেবা বন্ধ করে দেয়।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এর ঠিক ৫দিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারা দেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

For all latest news, follow The Financial Express Google News channel.