Bangla
a year ago

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়ছে না বিদ্যুতের দাম

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি ধীরে ধীরে কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে মোট ব্যয় ১০ শতাংশ হ্রাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

পাশাপাশি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পুনর্মূল্যায়নের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই দেশীয় উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে আরও ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। 

আজ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

উল্লেখ্য, এ অর্থবছরের জন্য মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা পরিচালনসহ অন্যান্য খাতে এবং ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বরাদ্দ রাখা হয়েছে।

এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জ্বালানির পর্যাপ্ত এবং সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিদ্যমান মূল্যস্ফীতির পরিস্থিতিতে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন