
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া দুইজনের মধ্যে একজন কিশোর (১৪) ও একজন নারী (৪৮)।
ভর্তিকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালে, ঢাকা মহানগরে ৬০ জন, সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহে ২ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৯ হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে ২০ জন পুরুষ এবং ১৮ জন নারী।

For all latest news, follow The Financial Express Google News channel.