
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ।
চলতি বছর এখন পর্যন্ত করোনায় সাত জনের মৃত্যু হয়েছে এবং মোট ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

For all latest news, follow The Financial Express Google News channel.