Bangla
8 months ago
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।
তারা উভয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্যদের ভোটে তারা দুই বছরের জন্য নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন এবং কামারুম মুনিরা।
নির্বাচন শেষে জানানো হয়েছে, অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি খুব শিগগিরই ঘোষণা করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.