
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয় এবং আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে, রোববার দুপুরে থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে থানার দায়িত্ব শেষ করে নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.