
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইরান ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান।
বৃহস্পতিবার এ নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির নতুন শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর।
তিনি পূর্বতন গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ১৫ জুন ইসরায়েলের বিমান হামলায় নিহত হন।
প্রসঙ্গত, আইআরজিসির সাবেক প্রধান হোসেইন সালামি ইসরায়েলি হামলার প্রথম দিনেই নিহত হন এবং তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকপৌরকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

For all latest news, follow The Financial Express Google News channel.