আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (৭ জুন) দুপুরে তিনি প্রথমে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে যান। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন।
পরে ধাপে ধাপে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিট এবং বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতর পরিদর্শন করেন।
প্রতিটি বাহিনীতে তিনি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ কোস্টগার্ডে উপস্থিত হয়ে নিজেও প্রীতিভোজে অংশগ্রহণ করেন, যা দিয়ে তার ঈদ শুভেচ্ছা কর্মসূচি শেষ হয়।
এই সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা।

For all latest news, follow The Financial Express Google News channel.