
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদরদপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভাষণে কী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র সংস্কারে কী কী উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন তিনি। এছাড়াও রোহিঙ্গা সংকট, ফিলিস্তিনে গণহত্যা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয় ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় তুলে ধরবেন তার ভাষণে।
ব্শ্বিবাসীর কাছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে গঠনের সহায়তা, ভবিষ্যতে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ও রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা তুলে ধরবেন।
'কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা' সামনে রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এবারের বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেপ্টেম্বরের ১০ তারিখে। অধিবেশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

For all latest news, follow The Financial Express Google News channel.