Bangla
9 months ago

আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান, সব ফ্লাইট স্থগিত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলের সঙ্গে দ্বিতীয় দিনের মতো চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের কোনও বিমানবন্দরে আপাতত কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, দেশের সব ফ্লাইট বন্ধ থাকবে। 

শেয়ার করুন