
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দেশের পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথভাবে কাজ করবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এই তথ্য জানান।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি একসঙ্গে কাজ করবে। পুঁজিবাজারের বিভিন্ন সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে এবং এগুলোর দ্রুত বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা চলছে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়ে কোনো আলাপ হয়নি’।
উল্লেখ্য, আগস্টের গণঅভ্যুত্থানের পর আবদুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। পরদিন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামও পদত্যাগ করেন। অন্যদিকে নতুন বিএসইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খন্দকার রাশেদ মাকসুদ, যিনি সাবেক ব্যাংকার ও বিশ্বব্যাংক গ্রুপের আইএফসি’র স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.