বাংলাদেশ ও মরোক্কোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে ওয়েবিনার

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ সরকারের অর্থনীনি ও বাণিজ্য সম্প্রসারণসংক্রান্ত কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে মরোক্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ দুদেশের ব্যবসায়িক নেতাদের মধ্যে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ঢাকা শিল্প ও ও বণিক সমিতি (ডিসিসিআই) প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, এফবিসিসিআই সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. আমিন হেলালী বক্তব্য রাখেন।
স্বাগতিক বক্তব্য রাখেন মরোক্কোর রাবাত-সালেহ-কেনিত্রা অঞ্চলের চেম্বারের প্রেসিডেন্ট হাসান সাকি। ওয়েবিনারে দুই পক্ষ থেকে বাংলাদেশ ও মরোক্কোয় ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধার উপর আলোকপাত করে দুটি প্রেজেন্টেশন করা হয়। মরোক্কোয় বাংলাদেশ দূতাবাদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মো. আলমগির বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের সুযোগ সংক্রান্ত বিষয়ে একটি বিষদ তথ্যাবলী উপস্থাপন করেন। এ ছাড়াও বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায় থেকে তৈরি পোশাক, পাট, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক শিল্পের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপান করেন।
মরোক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ওয়েবিনারে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির লক্ষ্যে কতগুলো পদক্ষেপের বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদল বিনিময়, বাণিজ্য মেলা আয়োজন এবং দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।
রাষ্ট্রদূত হারুন আল রশিদ বলেন, তাঁর মিশন দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য নিবেদিতভাবে কাজ করছে। দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি সংক্রান্ত দূতাবাসের উদ্যোগুলো সফল করার লক্ষ্যে এগিয়ে আসার জন্য তিনি দুই দেশের ব্যাবসায়িক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

For all latest news, follow The Financial Express Google News channel.