বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার সঙ্গে আটক থাকা অন্যান্য ব্যক্তিদেরও বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তুর্কি সূত্রে জানা গেছে, আজ বিকেলে ইসরাইল থেকে একটি ফ্লাইটে শহিদুল আলম যাত্রীদের মধ্যে ছিলেন। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটায় ইস্তাম্বুলে অবতরণ করবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস শহিদুল আলমের মুক্তি এবং ইসরাইল থেকে তার প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, ইসরাইলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

For all latest news, follow The Financial Express Google News channel.