
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের নামে বানোয়াট কবিতা লিখে পোস্ট করার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ২৮ এপ্রিল তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন প্রতিষ্ঠিত কবি ও সাংবাদিককে নিয়ে এমন মিথ্যা তথ্য প্রচার করা একেবারেই অগ্রহণযোগ্য। আমরা সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।
এ ঘটনায় কবি আব্দুল হাই শিকদার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.