
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র আন্দোলনের সময় কিশোর মো. শামীম হত্যার ঘটনায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান এবং নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে, পিবিআইয়ের উপপরিদর্শক শাহীন মিয়া তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী কারাগারে আটক রাখার পক্ষে যুক্তি দেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে মো. শামীম (১৩) আন্দোলনে অংশ নেন। ওইদিন বিকেলে আসামিরা গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করলে শামীম আগুনে দগ্ধ হন। পরে ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শামীমের মা জাহানারা বেগম গত ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.