
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আর বয়সসীমার শর্ত থাকছে না। এত দিন বয়সসীমার কারণে বহু প্রার্থী নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতেন। বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ে ‘বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এ সময় বয়সসীমা কোনো বিষয় হবে না। নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে যারা সনদ পাবেন, তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.