Bangla
10 months ago

বগুড়ায় ঈদের সকালে মহাসড়কে প্রাণ গেল বাবা—ছেলের

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার পাঁচ বছরের শিশু পুত্র। শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা—বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান মিয়া চান্দু (৩৬) এবং তার ছেলে আব্দুল্লাহ (৫)। চান মিয়া বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং পেশায় একজন বাসচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ আদায় করতে চান মিয়া ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। রাস্তার পূর্ব পাশে ঈদগাহ মাঠে যাওয়ার সময় তিনি প্রথমে শিশুপুত্রকে ডিভাইডার পার করে দেন। এরপর নিজে পার হওয়ার সময় হঠাৎ ঢাকাগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলে দুজনেই মারা যান।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন