
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের বাবা আব্দুর রহিম খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বুধবার (২১ মে) সকালে নেত্রকোনার নিজ বাড়িতে চা পান করার সময় তিনি হঠাৎ করে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি ব্রেইন স্ট্রোক করেছেন।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়া ও নিউরো মেডিসিনের অধ্যাপক মানবেন্দ্র ভট্টাচার্য তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।
তাদের পরামর্শ অনুযায়ী, পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক এমদাদুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শায়রুল খান জানান, “বাবা চোখ খুলছেন, ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। সকলের দোয়া চাই।”

For all latest news, follow The Financial Express Google News channel.