
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

হাতে ও মেশিনে তৈরি বিস্কুট এবং কেকের ওপর বর্ধিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট কমিয়েছে সরকার। এসব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট থেকে অর্ধেক কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চলতি অর্থবছরের মাঝপথে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এ তালিকায় রয়েছে বেকারি পণ্য বিস্কুট ও কেকও।
এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়েছে ব্যাপক। এবার বিস্কুট থেকে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করলো সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সেইসঙ্গে যেসব কেকের প্রতিকেজির মূল্য ৩০০ টাকার বেশি সেগুলোতেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.