
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টের গবেষণা বিভাগ ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) ২০২৪ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচক প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ আগের বছরের তুলনায় ২৫ ধাপ পিছিয়েছে।
বৃহস্পতিবার ইআইইউ বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক অবস্থা বিশ্লেষণ করে এই সূচক প্রকাশ করে।
এই সূচক পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে— নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, সরকারের কার্যক্রম, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার। প্রতিটি দেশকে ১০ স্কোরের ভিত্তিতে মূল্যায়ন করে এই সূচক তৈরি করা হয়েছে। এবছর বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়ে ১০০তম স্থানে অবস্থান করছে, যা ২০২৪ সালে বিশ্বের অন্য কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি পতন।
গণতান্ত্রিক সূচক অনুযায়ী দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে— পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা। কোনো দেশের গড় স্কোর যদি ৮-এর বেশি হয় তবে সেটিকে পূর্ণ গণতন্ত্র, ৬ থেকে ৮-এর মধ্যে হলে ত্রুটিপূর্ণ গণতন্ত্র, ৪ থেকে ৬-এর মধ্যে হলে মিশ্র শাসনব্যবস্থা এবং ৪-এর নিচে হলে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়।
২০২৩ সালে বাংলাদেশ ৫.৮৭ স্কোর নিয়ে ৭৫তম স্থানে ছিল, আর ২০২২, ২০২১ ও ২০২০ সালে ৫.৯৯ স্কোর নিয়ে মিশ্র শাসনব্যবস্থার দেশ হিসেবে বিবেচিত হয়েছিল। ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম, তখন স্কোর ছিল ৫.৫৭।
ইআইইউ-এর প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশের স্কোর কমে দাঁড়িয়েছে ৪.৪৪-এ, ফলে দেশটি মিশ্র শাসনব্যবস্থার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.