
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডা. মো. আবু সাঈদকে গ্রেফতার করেছে র্যাব ।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে নিজের ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় র্যাব-৯ এর সদস্যরা তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের হাতে তুলে দেন। অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও উপস্থিতি ছিলেন। পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
ডা. আবু সাঈদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। গত ২৬ জুন সর্বশেষ ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে তিনি এ পদ লাভ করেন। এর আগে তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আবু সাঈদ খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.