বড়াইগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

নাটোরের বড়াইগ্রামে 'বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)' এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ উপজেলা সমাজসেবা অফিসার ইমামুল হক।
এতে প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন, রেপোটিয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া ও নলডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ ও সুমন সরকার।
সেমিনারে কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, কাঁশা-পিতল সামগ্রী প্রস্তুতকারী এই প্রকল্পের লক্ষিত ৬টি প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর প্রতিনিধি, গ্রামীণ বাদ্যযন্ত্র শিল্পী, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.