
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদের শাখায় গোসলে গিয়ে চার শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজের মধ্যে তিন ছেলে ও এক কন্যা শিশু রয়েছে।
নিখোঁজ হওয়ার বিষয়টি কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ রায় ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)।
নিখোঁজ চার শিশু স্থানীয় ডা. মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণি ও বাকী তিনজন ১ম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার দুপুরে স্কুল ছুটির পর পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদের শাখায় গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদের খোঁজা বন্ধ রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার কথা।

For all latest news, follow The Financial Express Google News channel.