
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

প্রখ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাই মাসে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১১ নম্বর আসামি আফ্রিদি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জসীম উদ্দিন খান জানান, তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ঢাকায় আনা হচ্ছে।
মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও আসামি, যাকে ১৭ আগস্ট ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

For all latest news, follow The Financial Express Google News channel.