
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বরখাস্ত করা হয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে। সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সাথে তার ফাঁস হওয়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে পদত্যাগের ক্রমবর্ধমান চাপের মধ্যে এ সিদ্ধান্ত নেন দেশটির সাংবিধানিক আদালত।
মঙ্গলবার (১ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
ফাঁস হওয়া ক্লিপটিতে, পেতংতার্ন তাকে ‘চাচা’ বলে সম্বোধন করেছিলেন এবং একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেছিলেন। এর ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টির জের ধরে পেতংতার্নকে বরখাস্তের আবেদন করা হয়।
আদালত সেই আবেদন আমলে নিয়ে ৭-২ ভোটে পেতংতার্নকে বরখাস্ত করার রায় দিয়েছেন। এর মাধ্যমে থাই রাজনীতিতে গত দুই দশক ধরে আধিপত্য বিস্তারকারী শক্তিশালী সিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ পেতংতার্ন মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতা হারালেন।
তবে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় রয়েছে সিনাওয়াত্রার হাতে।
এই সময়ের মধ্যে উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখযোগ্যভাবে, মাত্র দুই সপ্তাহ আগে একটি প্রভাবশালী রক্ষণশীল মিত্র জোট সরকার থেকে সরে দাঁড়ানোয়, তার নেতৃত্বাধীন জোট সরকার বর্তমানে দুর্বল সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.