
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ডের জানান দিয়েছে দেশের অন্যতম সেরা ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে বড় পরিসরে যাত্রা শুরু করেছে টুয়েলভের আউটলেট।
সোমবার (১০ মার্চ) বসুন্ধরা সিটিতে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর টুয়েলভের বসুন্ধরা সিটির লেভেল ৫ এ অবস্থিত এই আউটলেটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, খবর প্রেসবিজ্ঞপ্তি।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেন, এবারের ঈদকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে এবার নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক এবং ওয়েস্টার্ন এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোশাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোশাকও। ক্রেতার ক্রয়ক্ষমতা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং। রাজধানীর বুকে একেবারে কেন্দ্রস্থলে থাকা ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ ও সুবিধা মাথায় রেখেই এই আউটলেটটি খুলেছে টুয়েলভ কর্তৃপক্ষ । যদিও বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর এবং লেভেল ১ এ এর আগেও দুটো আউটলেট টুয়েলভের থাকলেও ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই এত বড় পরিসরে এসেছে তারা।
এ সময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা, টুয়েলভের পরিচালক ও সিওও মো. মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আউটলেটের শুভ কামনায় দোয়া ও মোনাজত করা হয়। নতুন করে উদ্বোধনের প্রথমদিন থেকেই ক্রেতাদের জন্য দারুণ অফার রেখেছে টুয়েলভ কর্তৃপক্ষ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় টগি ওয়ার্ল্ড এর ফ্রি টিকিট, টুয়েলভের গিফট ভাউচার, ক্রেতাদের জন্য গিফট হ্যাম্পারসহ নানা আয়োজনে বসুন্ধরা সিটিতে নতুন আউটলেটের উদ্বোধনী পর্ব সাজিয়েছে টুয়েলভ।

For all latest news, follow The Financial Express Google News channel.