Bangla
7 months ago

চবিতে সংঘর্ষের পরও টহলে যৌথবাহিনী, ১৪৪ ধারা বাড়ল

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও আশপাশের জোবরা গ্রামে সংঘর্ষের একদিন পরও যৌথবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বাড়ানো হয়েছে।

এতে বলা হয়েছে, উল্লিখিত এলাকায় সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা তার বেশি ব্যক্তির একত্রে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।

সংঘর্ষের পর এলাকা থমথমে, দোকানপাট বন্ধ এবং জোবরা গ্রামে পুরুষদের দেখা কমে গেছে। শনিবার রাতে এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে উপ-উপাচার্য, প্রক্টর, সাংবাদিকসহ শতাধিক আহত হন।

শেয়ার করুন