
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি জুন মাসের শেষ দিকে চীন সফরে যাবে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে, এবং এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আয়োজিত।
এর আগেও চীন বিভিন্ন সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে সফরের আয়োজন করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের সম্ভাব্য পরিস্থিতিকে সামনে রেখে বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখায় চীন, এবং সেই ধারাবাহিকতাতেই এই সফর।

For all latest news, follow The Financial Express Google News channel.