চীন তৈরি করবে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ, প্রভাব ফেলতে পারে বাংলাদেশ-ভারতে

প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন সরকার। বাঁধটি তিব্বত মালভূমির পূর্ব দিকে অবস্থিত ইয়ারলুং জাংপো নদীর নিম্নভাগে তৈরি হবে।
এটি চীনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করবে। চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই প্রকল্প থেকে বছরে ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন আশা করা হচ্ছে। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ থ্রি জর্জেস বাঁধের তিন গুণেরও বেশি।
নতুন বাঁধটি নির্মাণে কি পরিমাণ খরচ হবে তা জানা যায়নি। থ্রি জর্জেস বাঁধ নির্মাণে খরচ হয়েছে ২৫ হাজার ৪২০ কোটি ইউয়ান (৩ হাজার ৪৮৩ কোটি ডলার)।
ইয়ারলুং জাংপো নদী ব্রহ্মপুত্র নদ হয়ে ভারত ও বাংলাদেশে প্রবাহিত হওয়ায় বাঁধটি ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। যদিও চীনা কর্মকর্তারা দাবি করেছেন, প্রকল্পটির কারণে পরিবেশে বা পানির প্রবাহে বড় ধরনের প্রভাব পড়বে না, তবুও বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
চীনের এ প্রকল্পটি তিব্বতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হতে পারে। তবে, এতে খরচ ব্যাপকভাবে বাড়তে পারে এবং স্থানীয় বাস্তুসংস্থানের উপর প্রভাব ফেলতে পারে।

For all latest news, follow The Financial Express Google News channel.