Bangla
10 months ago

চিকিৎসা শেষে আজ রাতে ফিরছেন মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আজ রাতে থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এছাড়া শায়রুল বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরছেন মির্জা ফখরুল। বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

মূলত মির্জা ফখরুলকে বহনকারী ফ্লাইটটি রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। 

শেয়ার করুন