
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১১ জুন) জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে। এর আগের দিন তিনজনের করোনা শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ২৭ বছর বয়সী এক পুরুষের নমুনা নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হলে তিনি পজিটিভ হন। তিনি চট্টগ্রাম নগরের বাসিন্দা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত কয়েক দিনে চারজন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তিনজন নগরের এবং একজন মীরসরাই উপজেলার বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, আক্রান্তের সংখ্যা বাড়ছে। নমুনা পরীক্ষা ও আক্রান্তদের পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.