
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে করে আসা কিছু লোক ককটেল জাতীয় বস্তু ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা ধারণা করছেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে।
ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম ও পুলিশ উপস্থিত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.