
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার বিচার বন্ধ করার দাবিতে রাজধানীতে ফের দুই জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ রোববার (২০ এপ্রিল) সকালে ডেমরা এলাকায় ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শান্ত নূর খান শান্ত।
অন্যদিকে, একই সময়ে মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং যুবলীগের নেতারা অংশ নেন। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে,’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’
এর আগের গত শুক্রবার, রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।
এদিকে খুলনা শহরে সাতসকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সকাল সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল করেন তারা। তবে মিছিল করে এলোপাতাড়িভাবে দৌড়াদৌড়ি করে পালিয়ে জান মিছিলকারীরা।

For all latest news, follow The Financial Express Google News channel.