
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

ঢাকা ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী-ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.